ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে নোটিস, হাজিরা ৯ সেপ্টেম্বর

ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে নোটিস, হাজিরা ৯ সেপ্টেম্বর

কলকাতা, ৬ সেপ্টেম্বর:

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে নোটিস ধরাল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে চালকের হাতে নোটিস তুলে দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর তাঁকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যক্তিগত আপ্তসহায়ক সুমিত রায়কেও সোমবার থানায় তলব করেছে পুলিশ।

ক্যামাক স্ট্রিট কাণ্ডের জল ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ভবন খালি করার নির্দেশ দিয়ে কলকাতা পুরসভা ও দমকলের তরফ থেকে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। এর আগে ওই ভবনের বিলবোর্ড খুলতে গিয়ে পুরসভা ও পুলিশ কর্মীদের হেনস্তার অভিযোগে তৃণমূলের শীর্ষ নেতা ডেরেক ও’ব্রায়েন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়দের নোটিস পাঠিয়েছিল তদন্তকারীরা। এবার সেই একই ঘটনায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকেও নোটিস পাঠাল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতেও হুমায়ুন কবীরের বাড়িতে গিয়েছিলেন শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সে সময় তাঁকে না পাওয়ায় নোটিস দেওয়া সম্ভব হয়নি। এর আগেও দু’বার তাঁর বাড়িতে নোটিস দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। রবিবার সকালে কসবা থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ফের প্রাক্তন ওই পুলিশ কর্তার বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। রবিবার সকালেও তাঁকে বাড়িতে সরাসরি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাঁর গাড়ির চালকের হাতেই নোটিস তুলে দেয় পুলিশ।

ক্যামাক স্ট্রিটের ওই ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ সেপ্টেম্বর তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি নির্ধারিত দিনে অর্থাৎ ৯ তারিখেই থানায় যেতে পারেন। তবে তাঁর চালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাক্তন আইপিএস কর্তা তাঁকে জানিয়েছেন যে তিনি সোমবারই থানায় হাজিরা দেবেন।

অন্য দিকে, এই একই মামলায় শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যক্তিগত আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী আধিকারিকরা সুমিত রায়কে সোমবার দুপুরে থানায় হাজির হয়ে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply