মুম্বইতে সিজেপির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান, কয়েক ঘণ্টা পর মিলল মুক্তি

মুম্বইতে সিজেপির বিক্ষোভে আটক অভিনেতা ইমরান খান, কয়েক ঘণ্টা পর মিলল মুক্তি

মুম্বই, ১১ অক্টোবর:

জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পদ্ধতির বিরোধিতা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে শামিল হয়ে মুম্বই পুলিশের হাতে আটক হলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর সঙ্গে আটক করা হয়েছিল তাঁর বান্ধবী তথা অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন তথা ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী জেন মারি খানকে। শনিবার বিকেলে মুম্বইয়ের ঐতিহাসিক অগাস্ট ক্রান্তি ময়দানের বাইরে থেকে তাঁদের আটক করার কয়েক ঘণ্টা পর গভীর রাতে মুক্তি দেয় পুলিশ।

শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বাণিজ্যনগরী মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেই জমায়েতে অংশ নিতে আরও শয়ে শয়ে সাধারণ মানুষের সঙ্গে সেখানে উপস্থিত হন ইমরান খান। তবে মুম্বই পুলিশ জমায়েতের অনুমতি না থাকার কারণ দেখিয়ে বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় শুরু করে এবং চার শতাধিক আন্দোলনকারীকে আটক করে পুলিশ ভ্যানে তোলে। সেই তালিকাতেই পুলিশের গাড়িতে তোলা হয় অভিনেতা ইমরান খান ও তাঁর সঙ্গীদের।

পুলিশের গাড়িতে বসে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট শেয়ার করেন ইমরান ও লেখা। একটি রসিকতাপূর্ণ সেলফি শেয়ার করে ইমরান ক্যাপশনে লেখেন, “সম্ভবত আমি লং ড্রাইভে যাচ্ছি।” তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে দেন, “আমি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হিসেবে আসিনি। একজন সাধারণ মুম্বইবাসী নাগরিক হিসেবে দেখতে এসেছি কেন মানুষের স্বাধীন চলাচলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং কেন কণ্ঠরোধ করা হচ্ছে।” অন্যদিকে গাড়ির ভেতর থেকে লেখা ওয়াশিংটন ভিডিওবার্তায় অনুরাগীদের তাঁদের অবস্থানের আপডেট দিতে থাকেন। আটক করার কয়েক ঘণ্টা পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের মুক্তি দেওয়া হলে তাঁরা পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হন।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply