বেলডাঙায় ফের NIA, বড়ুয়া মোড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেন গোয়েন্দারা

বেলডাঙায় ফের NIA, বড়ুয়া মোড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেন গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদন: বেলডাঙায় অশান্তির ঘটনার শিকড় খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার সকালে ফের বেলডাঙা থানায় পৌঁছন সংস্থার আধিকারিকরা। সেখান থেকে সোজা তাঁরা চলে যান বড়ুয়া মোড় এলাকায় যা অশান্তির অন্যতম উৎসস্থল হিসেবে চিহ্নিত।

তদন্তকারী সূত্রে খবর, বড়ুয়া মোড়ের যে জায়গায় পথ অবরোধ ও উত্তেজনা ছড়িয়েছিল, সেখানকার একটি দোকানে দীর্ঘক্ষণ সময় কাটান আধিকারিকরা। ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। মূলত অশান্তির দিন কারা জমায়েত করেছিল, কাদের প্ররোচনায় উত্তেজনা চরমে পৌঁছয়—সেই সব মুখ শনাক্ত করতেই এই তৎপরতা।

​এ বিষয়ে এখনও এনআইএ-র তরফে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বড়ুয়া মোড়ের সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ কোনো সূত্র মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply