অবাক কাণ্ড! দুই বোনের আধার কার্ডের নম্বর একই, বঞ্চিত সরকারি সুযোগ- সুবিধা  থেকে

অবাক কাণ্ড! দুই বোনের আধার কার্ডের নম্বর একই, বঞ্চিত সরকারি সুযোগ- সুবিধা  থেকে

কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের বিজলী পাড়ায় রত্নাকর বিজলীর দুই মেয়ে জয়শ্রী বিজলী ও বনশ্রী বিজলী। সরকারের কর্মচারীদের চরম উদাসীনতায় তাদের আধার কার্ড নম্বর এক আসে প্রায় দশ বছর আগে। দুই বোনের আধার কার্ড এক হওয়ায় সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে দীর্ঘ ১০ বছর। দুই বোন উচ্চমাধ্যমিকের পর তারা আর কলেজে ভর্তি হতে পারেনি। পায়নি তপশিলি স্কলারশিপ, কন্যাশ্রী টাকা। পাচ্ছে না রেশন সামগ্রী। তৈরি হয়নি না ভোটার কার্ডও। এমনই এক যন্ত্রণাময় জীবন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা-মার। অভাবের সংসারে বাবা অন্য জায়গায় কাজে গেলেও চিন্তায় আছেন মা। অনেক কষ্টে বড় মেয়ের বিয়ে দিলেও মেজ মেয়েকে নিয়ে পড়েছে চরম সমস্যায়। প্রশাসনের কাছে তাদের আর্জি, অবিলম্বে তাদের এই আধার কার্ড সংশোধন করে দুই বোনের জীবনে সুস্থতা ফিরিয়ে দিক। দুশ্চিন্তা থেকে মুক্ত হোক বাবা মা ।

দুই বোনের এই আধার সমস্যা নিয়ে কুলপি ব্লকের বিডিওর কাছে সমাধানের রাস্তা জানতে চাইলে তিনি জানান, এগুলো সংশোধনের ক্ষমতা তাদের কাছে নেই। এগুলো কেন্দ্রীয় সরকারের পোর্টালের ভুলে হয়েছে। তবুও আগের বিডিওর কাছে অভিযোগের যদি কোন কপি থাকে তাহলে তার কাছে অবশ্যই যেন দেয়। যদি না থাকে নতুন একটা আবেদন তার কাছে করলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের রাস্তা বের করতে পারবেন।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply