নিজস্ব প্রতিবেদন: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নদীয়ার হাসখালি থানার পুলিশের হাতে পিস্তল, কার্তুজ সহ গ্রেফতার দুই যুবক। সূত্রের খবর, এদিন হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, হাসখালি এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এরপরই হাসখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাশীষ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারীর বাসিন্দা বাপ্পা ঘোষ এবং গেদের বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাসকে গ্রেফতার করে। ধৃতদের তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃত ২ যুবককে নিজেদের হেফাজত চেয়ে নদীয়ার রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে কি কারণে ওই দুই যুবক নিজের কাছে অস্ত্র মজুত করেছিল ও হাসখালি এলাকায় কেন এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে হাসখালি থানার পুলিশ।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
