কলকাতা: ১১ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিলেন আশাকর্মীদের।। আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানান, তাঁদের দাবি নিয়ে স্বাস্থ্যভবনে আসলেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে। রাজ্য বাজেটে তাঁদের হাজার টাকার বেতন বৃদ্ধিতে খুশি নন। আন্দোলনে অংশগ্রহণ করলেই বারংবার হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের।। বাড়িতে পুলিশ যাচ্ছে।। তাদের দাবি দাওয়া না মিটলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি আশা কর্মীদের।
অভিযোগ, তা্দের দাবি আজও পুলিশকে জানিয়ে এসেছিলেন তাঁরা। তারপরও কেন আটকে দেওয়া হল। হাজার টাকা ভাতা দিয়ে তাঁদের ভিক্ষা দেওয়া হচ্ছে। রাজ্য সম্পাদিকা বলেন, ‘ সেই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা ভোট বাক্সে বুঝিয়ে দেব। আজ যদি আমাদের ডেপুটেশন প্রদান করতে না দেয়া হয় ব্যারিকেট ভেঙে আমরা এগিয়ে যাব।” এই মুহূর্তে আশা কর্মীরা তারা রাস্তার উপর বসে পড়েছেন।
কয়েকদিন ধরেই স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে আশাকর্মীদের। পুলিশি হেনস্থার অভিযোগ করছেন বেগুনি শাড়ীর নারীরা। তাঁরা নাছোড় বান্দা। দাবি না মানা অবধি আন্দোলন- বিক্ষোভ চালিয়ে যেতে চান তাঁরা।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
