মুখমণ্ডল প্রায় মানুষের মতো, নবজাতক ছাগলের দুই বাচ্চাকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়

মুখমণ্ডল প্রায় মানুষের মতো, নবজাতক ছাগলের দুই বাচ্চাকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়

নিজস্ব প্রতিবেদন: অলৌকিক না কি জন্মগত ত্রুটি? ছাগল জন্ম দিল ‘মানুষের মতো’ দেখতে অদ্ভুত বাচ্চা। প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন সব ঘটনার মুখোমুখি করে, যা দেখে আমরা থমকে যেতে বাধ্য হই। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরিপাড়ার চোয়া পাঠানপাড়া এলাকায়।। একটি ছাগল দুটো বাচ্চা প্রসব করেছে যা দেখতে অস্বাভাবিক, মুখমন্ডল কিছুটা মানুষের মতো, গায়ে লোম নেই, স্বাভাবিকের তুলনায় আকারেও অনেক বড়ো । ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই দুটো বাচ্চার মৃত্যু হয়। জানা যায়, গত মঙ্গলবার সকালে মোজাফ্ফর এর পালিত একটি ছাগল দুটি বাচ্চা প্রসব করে। কিন্তু বাচ্চাটি দেখার পর উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান। বাচ্চাটির হাত, পা এবং মুখাবয়ব সাধারণ ছাগলের মতো নয়, বরং অনেকটা মানুষের আদলের। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই উৎসুক জনতার ভিড় জমে যায় মোজাফ্ফর এর বাড়িতে। পশু চিকিৎসকদের মতে, এটি আসলে এক ধরণের বিরল জন্মগত ত্রুটি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘Cyclopia’ বা জিনগত মিউটেশন। ভ্রূণ অবস্থায় কোষের সঠিক বিভাজন না হওয়ার কারণে বা প্রোটিনের অভাবে অনেক সময় পশুর বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ মানুষের মতো বা অন্যরকম আকার ধারণ করতে পারে। মৃত বাচ্চাদুটিকে দেখতে ভিড় করেছেন শত শত মানুষ। পরে বাড়ির লোক মৃত বাচ্ছাদুটিকে সযত্নে কবরস্থ করেন পরিবারের লোক।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply