ইউক্রেন সংঘাতের আবহে ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল রাশিয়া

ইউক্রেন সংঘাতের আবহে ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল রাশিয়া

লন্ডন, ২৩ আগস্ট:

ইউক্রেন ইস্যুতে ব্রিটেনের সাথে কূটনৈতিক টানাপোড়েনের জেরে লন্ডন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল রাশিয়া। যুক্তরাজ্যের মাটিতে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন গত ২১ জুলাই দায়িত্ব ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। তবে তাঁর জায়গায় নতুন কোনো উত্তরসূরির নাম এখনও ব্রিটিশ পররাষ্ট্র দফতরে প্রস্তাব করেনি মস্কো। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরের যোগাযোগ ব্যবস্থা বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, কেলিনের স্থলাভিষিক্ত হিসেবে মস্কোর পক্ষ থেকে কাউকে মনোনীত না করায় লন্ডনে রুশ দূতাবাস বর্তমানে একজন অন্তর্বর্তীকালীন শার্জ দ্য অ্যাফেয়ার্স দ্বারা পরিচালিত হচ্ছে। রাষ্ট্রদূত প্রত্যাহার করে নতুন কাউকে নিয়োগ না দেওয়ার এই পদক্ষেপকে কার্যত দুই দেশের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক অবনমিত করার সামিল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে ব্রিটেনের অব্যাহত সামরিক সহায়তা প্রদানকে কেন্দ্র করে লন্ডন ও মস্কোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তিক্ত রূপ ধারণ করেছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে ব্রিটিশ ড্রোনের ব্যবহার প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস থেকেও সম্ভাব্য পরিণতির কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

রুশ দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে কেলিন যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার রাশিয়ার সঙ্গে সহযোগিতার বদলে সংঘাতের পথ বেছে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। মুখপাত্রের মতে, ব্রিটেন যদি ভবিষ্যতে মস্কো নীতিতে পুনর্বিবেচনা করে, তবেই পারস্পরিক শ্রদ্ধাশীল আলোচনার ক্ষেত্র পুনরায় তৈরি হতে পারে। নতুন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত দূতাবাসের সামগ্রিক কাজকর্ম ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনেই পরিচালিত হবে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply