নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য চন্দ্রকোনায়

নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য চন্দ্রকোনায়

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কেঠিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর! স্থানীয়দের তৎপরতায় প্রাণ বাঁচল গৃহবধূর। চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই এলাকায় কেঠিয়া ব্রিজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেঠিয়া ব্রিজে দাঁড়িয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় পার্শ্ববর্তী এলাকায় থাকা মানুষরা দেখে ফেলায় তৎক্ষণাৎ নদীতে গিয়ে উদ্ধার করে তারা। বর্তমানে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল এটাকে আনা হয়েছে।

স্থানীয়রা তাড়াতাড়ি দেখে উদ্ধার করে আনায়, এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। মানসিক অবসাদের জেরেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সুস্মিতা মাঝি, বয়স ২৬। তাঁর বাপের বাড়ি চন্দ্রকোনার কালিকাপুর গ্রামে এবং শ্বশুরবাড়ি চন্দ্রকোনা রোডের গুইয়াদহ এলাকায়। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কেঠিয়া ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেন সুস্মিতা দেবী। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা কালবিলম্ব না করে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়দের অদম্য চেষ্টা ও পুলিশের সহযোগিতায় তাঁকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর তাঁকে দ্রুত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে। যদিও তাঁর কথাবার্তায় বেশ কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। প্রাথমিক অনুমান, তীব্র মানসিক অবসাদের জেরেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply