বাঁকুড়ায় CJP-এর শক্তি প্রদর্শন, অবদুল হাফিজের ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ

বাঁকুড়ায় CJP-এর শক্তি প্রদর্শন, অবদুল হাফিজের ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ

অবদুল হাফিজের ন্যায়বিচারের দাবিতে বাঁকুড়া DM দপ্তর ঘেরাও CJP-এর

বাঁকুড়া, ৮ সেপ্টেম্বর: অবদুল হাফিজ ও তাঁর পরিবারের ন্যায়বিচারের দাবিতে বাঁকুড়া জেলা শাসকের (DM) দপ্তর ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল Cockroach Janata Party (CJP)। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার এই আন্দোলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও দিল্লি থেকে আসা CJP-এর কর্মী-সমর্থকেরা অংশ নেন।

কর্মসূচির নেতৃত্বে ছিলেন CJP-এর যুগ্ম সম্পাদক প্রেম আকাশ গোলু এবং ইস্ট ও নর্থ-ইস্ট জোনের দায়িত্বপ্রাপ্ত অঙ্কিত ভারদ্বাজ।

অবস্থান-বিক্ষোভ চলাকালীন প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে মূলত দুটি দাবি তুলে ধরা হয়। প্রথমত, ‘লেট মাফিক’-এর নামে স্কুল নির্মাণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং দ্বিতীয়ত, BJP নেতা সৌরভ বৈরাগীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও তাঁকে গ্রেফতার করা।

CJP-এর দাবি, প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সমাধানের বিষয়ে কোনও স্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। বরং বিষয়গুলি নিয়ে পদক্ষেপের জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়। এরপর প্রশাসনের অনুরোধে সৌরভ বৈরাগীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুলিশকে ১০ দিন এবং স্কুল নির্মাণ সংক্রান্ত দাবির বিষয়ে পদক্ষেপের জন্য প্রশাসনকে আড়াই মাস সময় দেয় CJP।

CJP-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনও অপ্রয়োজনীয় সংঘাত চায় না। সংবিধান ও আইনের পরিধির মধ্যে থেকেই ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

নির্ধারিত সময়সীমার মধ্যে দুই দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ না করা হলে কলকাতায় আরও বৃহত্তর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে CJP।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply