ধস-বিধ্বস্ত মুর্শিদাবাদে গভীর রাতে ভূমিকম্প, আতঙ্কে সাধারণ মানুষ

ধস-বিধ্বস্ত মুর্শিদাবাদে গভীর রাতে ভূমিকম্প, আতঙ্কে সাধারণ মানুষ

মুর্শিদাবাদ, ৫ সেপ্টেম্বর:

ধসের জেরে বিধ্বস্ত মুর্শিদাবাদ জেলায় অনুভূত হল ভূমিকম্প। শনিবার গভীর রাতে আচমকা কম্পন অনুভূত হওয়ায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, রাত ১০টা ২৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতার মাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৭।

ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল ধুলিয়ান ও ফরাক্কার মধ্যবর্তী একটি অঞ্চল। এই কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিক ধসের ঘটনার পর এই নতুন করে ভূমিকম্পের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় এই যে, কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply