কলকাতা, ৩১ আগস্ট:
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড়সড় বিপত্তি ঘটল শিয়ালদহ স্টেশনে। অফিস টাইমে স্টেশনের ফুড প্লাজায় আচমকা আগুন লেগে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা ফুড প্লাজায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
জানা গিয়েছে, সকালের ব্যস্ত সময়ে হঠাৎই ফুড প্লাজার একটি দোকান থেকে গলগল করে সাদা ও কালো ধোঁয়া বের হতে দেখেন নিত্যযাত্রীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।
ফুড প্লাজায় পরপর বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। দোকানগুলিতে প্রচুর পরিমাণে রান্নার তেল, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফলে পরিস্থিতি সামাল দিতে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। যে দোকানটিতে আগুন লাগে, সেটির কাচ ভেঙে ভেতর জল দেওয়ার ব্যবস্থা করেন দমকলকর্মীরা।
সকালের ব্যস্ত সময়ে এমন অগ্নিকাণ্ডের জেরে স্টেশনের বাইরে এবং চত্বরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনের বাইরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আগুন যাতে আশপাশের অন্যান্য দোকানে দ্রুত ছড়িয়ে না পড়ে, তার জন্য সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছন
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
