মহাকরণ নয়, নবান্ন সরে যেতে পারে নিউটাউনে, নজরে দুর্গাঙ্গনের জমি, সব দপ্তর এক ছাদের তলায়

মহাকরণ নয়, নবান্ন সরে যেতে পারে নিউটাউনে, নজরে দুর্গাঙ্গনের জমি, সব দপ্তর এক ছাদের তলায়

কলকাতা, ১৭ আগস্ট:

মহাকরণে আর ফেরা হচ্ছে না রাজ্য প্রশাসনের। উল্টে হাওড়ার নবান্ন থেকে এবার স্থায়ী ঠিকানায় সরতে পারে রাজ্য সচিবালয়। সেই নতুন ঠিকানা হতে পারে উপনগরী নিউ টাউন। প্রাথমিক পরিকল্পনায় হিডকো ভবনের পিছনে প্রস্তাবিত ‘দুর্গা অঙ্গন’-এর জন্য চিহ্নিত জমিকেন্দ্রিক এলাকাটিকে সম্ভাব্য সচিবালয়ের স্থান হিসেবে ভাবা হচ্ছে। এই বিষয়ে নবান্নের শীর্ষ মহলে চিন্তাভাবনা শুরু হয়েছে।

২০১৩ সালের অক্টোবর মাসে মহাকরণের সংস্কার কাজের জন্য রাজ্য সচিবালয় সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গার ওপারে হাওড়ার নবান্নে। কথা ছিল, মহাকরণের সংস্কার ও আধুনিকীকরণ শেষ হলে ফের লালদিঘির পাড়েই ফিরে আসবে প্রশাসনিক কেন্দ্র। কিন্তু দীর্ঘ প্রায় এক দশক পেরিয়ে গেলেও মহাকরণের সংস্কার সম্পূর্ণ হয়নি। হেরিটেজ ভবনটির কাঠামো, আধুনিক প্রযুক্তি ও প্রশাসনিক সুবিধার সমন্বয়ের ক্ষেত্রে নানা জটিলতা রয়ে গিয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বর্তমান নবান্ন ভবনটি সচিবালয়ের মতো বিশালাকার প্রশাসনিক ব্যবস্থার জন্য পর্যাপ্ত নয়। ফলে একাধিক দফতর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর ফলে সমন্বয় ও প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা তৈরি হয়। সার্বিক পরিকাঠামো, ভবিষ্যৎ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে নিউ টাউনকেই আদর্শ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউ টাউনের ওই চিহ্নিত জমিতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক কনভেনশন সেন্টার, সমস্ত দফতরের সমন্বিত অফিস এবং পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত সহ স্থায়ী সচিবালয় গড়ার প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা চলছে। সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত হলে এ বিষয়ে সরকারি স্তরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply