ট্রাক থেকে তোলাবাজির সংঘবদ্ধ চক্র, হাওড়া থেকে গ্রেপ্তার সিন্ডিকেটের পাণ্ডা

ট্রাক থেকে তোলাবাজির সংঘবদ্ধ চক্র, হাওড়া থেকে গ্রেপ্তার সিন্ডিকেটের পাণ্ডা

কলকাতা, ৩ সেপ্টেম্বর:

‘নো এন্ট্রি’ অগ্রাহ্য করে শহরে পণ্যবাহী ট্রাক ঢোকানোর জন্য রমরমিয়ে চলছিল তোলাবাজির কারবার। সেই সংঘবদ্ধ সিন্ডিকেটের অন্যতম মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তথা এসিবি। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব। হাওড়া থেকে তাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বেআইনি সিন্ডিকেট সক্রিয় ছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, বাইরে থেকে আসা দূরপাল্লার মালবোঝাই ট্রাক ডানকুনি এলাকায় পৌঁছতেই সক্রিয় হয়ে উঠত এই চক্রের দালালরা। যানজট বা নির্ধারিত সময়ের অপেক্ষা এড়িয়ে যাতে পণ্যবাহী গাড়িগুলি দ্রুত শহরে ঢুকতে পারে, তার জন্য ট্রাকচালকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হত। নো এন্ট্রির বিধিনিষেধ উপেক্ষা করে গাড়ি ঢুকিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ি পিছু আড়াই হাজার টাকা করে তোলা আদায় করত এই সিন্ডিকেট। নগদ অর্থ ছাড়াও ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা নেওয়া হত বলে অভিযোগ।

টাকা জমা পড়ার পরেই চালকদের হাতে তুলে দেওয়া হত একটি বিশেষ কার্ড। তদন্তকারীদের দাবি, এই কার্ডটি দেখানো হলেই হাওড়া, কলকাতা ও বারুইপুর এলাকার বিভিন্ন ট্রাফিক গার্ডের নজরদারি পেরিয়ে কোনো জরিমানা ছাড়াই অবাধে গন্তব্যে পৌঁছে যেত ট্রাকগুলি। ২০১৪ সাল থেকে টানা বহু বছর ধরে কয়েক কোটি টাকার এই বেআইনি কারবার চলছিল। নিয়মিত এই তোলাবাজির নেপথ্যে কিছু অসাধু পুলিশকর্মী ও সরকারি আধিকারিকের ভূমিকাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এসিবি আধিকারিকদের মতে, ধৃত ব্যক্তি এই সুবিশাল নেটওয়ার্কের একটি অংশ মাত্র। এই সংগঠিত অপরাধের পেছনে আর কারা জড়িত রয়েছে, কাদের কাছে মাসোহারা পৌঁছত, তা জানতে ধৃতের মোবাইল টাওয়ার লোকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply