পূর্ব বর্ধমান, ২৩ আগস্ট:
পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় এক সাত বছরের নাবালিকাকে একা পেয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ পাওয়ার পরই তৎপরতার সঙ্গে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া এলাকা থেকে ওই অভিযুক্ত যুবককে আটক ও পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, বাড়িতে শিশুকন্যাটিকে একা পেয়ে সে যৌন নির্যাতন চালায়। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে জানালে বা মুখ খুললে তাকে ভয় দেখিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে গ্রেপ্তার করার পর বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

