বাংলাকাল, ওয়েব ডেস্ক: ফের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠল দেশটির অন্তর্বর্তী সরকার।
জুলাই গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রবিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা নিশ্চিত করেছেন তিনি।
এদিন পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।
বলা বাহুল্য, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামালের হয় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কারাদণ্ড হয় পাঁচ বছরের।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
