প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ে করতে পারেন : এলাহাবাদ হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ে করতে পারেন : এলাহাবাদ হাইকোর্ট

প্রয়াগরাজ, ৩১ জুলাই:প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করা এবং নিজেদের ইচ্ছানুযায়ী বিয়ে করার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে। বলপ্রয়োগ বা প্রতারণার প্রমাণ না থাকলে এই সিদ্ধান্তে পিতা বা পরিবারের কোনো সদস্যের হস্তক্ষেপের অধিকার নেই বলে স্পষ্ট পর্যবেক্ষণ পেশ করেছে ইলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, ভারতীয় সংবিধান প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার দিয়েছে।

ঘটনার সূত্রপাত দুই বোনের দায়ের করা একটি হেবিয়াস কর্পাস রিট পিটিশনকে কেন্দ্র করে। ২০ ও ৩৫ বছর বয়সী দুই বোন হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পর তাঁদের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে প্রথম তথ্য বিবরণী বা এফআইআর নথিভুক্ত হয়। আবেদনকারীদের অভিযোগ, আগ্রা পুলিশ এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে এবং তাঁদের অন্যায়ভাবে আটকে রাখে। এই ঘটনার প্রেক্ষিতেই বিষয়টি উচ্চ আদালতের দৃষ্টিগোচর হয়।

৩০ জুলাই মামলার শুনানির পর বিচারপতি সন্দীপ জৈনের একক বেঞ্চ আগ্রা পুলিশ ও আবেদনকারীদের পিতাকে নির্দেশ দেয় যেন আগামী ৬ আগস্ট ওই দুই নারীকে সশরীরে আদালতে উপস্থিত করানো হয়। আদালত পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে যে, দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজ ইচ্ছায় জীবনসঙ্গী ও ধর্ম নির্বাচনের অধিকার সুরক্ষিত রয়েছে এবং আইনি ভিত্তি ছাড়া পরিবার বা পুলিশের কোনো হস্তক্ষেপ তাতে বরদাস্ত করা হবে না।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply